ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা ২৩ মে শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৫৬ বার পঠিত

৪২তম বিসিএস (বিশেষ) মৌখিক পরীক্ষা আগামী ২৩ মে থেকে শুরু করার জন্য সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ছয় হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা আগামী ৩০ জুন শেষে হবে।

আজ বুধবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা মহামারির মধ্যে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়।
গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। ২৯ মার্চ এ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উর্ত্তীণ হয় ছয় হাজার ২২ জন।

পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য ডাকযোগে কোনো সাক্ষাৎকার পত্র পাঠানো হবে না। সাক্ষাৎকার পত্রটি কমিশনের ওয়েবসাইটে আপলোড করা থাকবে। সেখান থেকে মৌখিক পরীক্ষার প্রার্থীরা সাক্ষাৎকার পত্রটি ডাউনলোড করতে পারবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102