ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪২ গ্রামের পাঁচ হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির নগরপাড়া, উত্তরপাড়া, দৈলপাড়া, কামশাইর, তালাশকুটসহ আশপাশের ৪২ গ্রামের পাঁচ সহস্রাধিক পরিবার দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিল।

ওইসব এলাকায় তিতাসের গ্যাস লাইনে দিনের বেলা গ্যাসের চাপ কম থাকতো, এমনকি রাতের বেলা থাকতো না। এজন্য ওইসব এলাকার লোকজন অভিনব কায়দায় পলিথিনের ব্যাগে গ্যাস মজুদ রাখতো। সেই মজুদ গ্যাস দিয়ে রান্নার কাজ করতো।

এমন অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে রূপগঞ্জের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ নুসরাত জাহানের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লাইন বিচ্ছিন্নকরণে এ অভিযান চালায়। গ্যাসের মেইন লাইনের ডেমরা সেতু সংলগ্ন স্থানে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, ব্যবস্থাপক সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান, রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102