ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪৩তম বিসিএস প্রিলি পরীক্ষার তারিখ পেছাতে পারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ১৫ অক্টোবর পূর্বনির্ধারিত তারিখ পেছানো হতে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জানা গেছে, আগামী ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের বিজয়া দশমী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিন হওয়ায় ওই তারিখে নেওয়া হবে না বিসিএসের পরীক্ষা। পরীক্ষার তারিখ এক সপ্তাহ পেছাতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে পিএসসির এক সদস্য নাম না প্রকাশ করার শর্তে গণমাধ্যমকে জানিয়েছেন, পরীক্ষার তারিখ নির্ধারণের সময় বিজয়া দশমীর বিষয়টি এড়িয়ে যাওয়ায় ওই দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। কমিশনের সভা শেষে এ তারিখ পুনর্নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

এর আগে, ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয় ৪৩তম বিসিএস আবেদনের সময়। পরে আবার তা দুই মাস বৃদ্ধি করা হয়। সে অনুসারে মে মাসের শেষ দিন পর্যন্ত এতে আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে নেয়া হবে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারে ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102