ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪৩ রানের জুটি ভাঙলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩ বার পঠিত

উইল ইয়ং আর টম লাথামের জুটিতে ৪৩ রান তুলেছিল নিউজিল্যান্ড। যা কিনা জয়ের আশা দেখাচ্ছিল প্রথম ম্যাচে ৬০ রানে গুটিয়ে যাওয়া দলটিকে। তবে দলের প্রয়োজনে আবারও জ্বলে উঠলেন সাকিব। নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেছেন ২৮ বলে ২২ করা উইল ইয়ংকে। ৬১ রানে সফরকারীরা হারাল তৃতীয় উইকেট। জয়ের জন্য এখনো প্রয়োজন ৫৪ বলে ৮১ রান।

এর আগে…

কিউই শিবিরে সাকিব-মাহেদির জোড়া আঘাত

রচিন রবীন্দ্রকে ফিরিয়ে টাইগারদের হয়ে কিউই শিবিরে প্রথম আঘাত হানলেন সাকিব আল হাসান। আউট হবার আগের বলেই সাকিবকে ছক্কা মেরেছিলেন এই ওপেনার। তবে পরের বলেই বোল্ড আউট হয়ে সাজঘরে ফিরলেন ৯ বলে ১০ রান করা রবীন্দ্র। এর পরের ওভারে দ্বিতীয় আঘাত হানেন শেখ মাহেদি হাসান। এই স্পিনার ফিরিয়েছেন আরেক ওপেনার টম ব্লান্ডেলকে। দলীয় ১৮ রানে দুই উইকেট নেই নিউজিল্যান্ডের।

নাঈম-মাহামুদউল্লাহর ব্যাটে লড়াকু পুঁজি পেল বাংলাদেশ

নাঈম-লিটনের ৫৯ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। যদিও বা মাঝের ওভারগুলোতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে সেই শুরুর ছন্দপতন ঘটেছিল। এরপর শেষের দিকে অধিনায়ক মাহামুদউল্লাহর ৩২ বলে ৩৭ রানের দ্রুতগতির ইনিংসে ২০ ওভার শেষে স্কোরবোর্ডে ১৪১ রান তুলেছে বাংলাদেশ। আর শেরে বাংলার মন্থর উইকেটে এই রানই জয়ের জন্য যথেষ্ট বলে ধারণা করা হচ্ছে।

দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান এসেছে নাঈমের ব্যাট থেকে। ৩ বাউন্ডারিতে খেলা এই ইনিংসে অবশ্য বল লেগেছে সমান সংখ্যক। এছাড়া ২৯ বলে ৩৩ রান করেছেন আরেক ওপেনার লিটন কুমার দাস। ইনিংসের একমাত্র ছক্কাটাও এসেছে তাঁর ব্যাট থেকে। এছাড়া শেষের দিকে ৮ বলে ১৩ রানের ইনিংস খেলেছেন নুরুল হাসান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন রচিন রবিন্দ্র। ৪ ওভারে খরচ করেছেন ২২ রান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102