ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪৪ দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৫ বার পঠিত

দেশে গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। যা গত ৪৪ দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩ হাজার ৩৪৫ জনে দাঁড়ালো। এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ৭৭১টি। আর দেশের মোট ৫১৩টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮৭১টি। এর মধ্যে ৩ হাজার ৮৪০ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট আট লাখ ৪১ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হল।

বৃহস্পতিবার (১৭ জুন) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানান হয়, ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৫.৪৪ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬২ লাখ ৬৭ হাজার ৬৫৭টি। সে হিসেবে এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৪২ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৪৫ জন পুরুষ ও ১৮ জন নারী। এ পর্যন্ত মৃত্যুবরণ করা রোগীর মধ্যে ৯ হাজার ৫৮৮ জন পুরুষ ও ৩ হাজার ৭৫৭ জন নারী। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৭১৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২.৩২ শতাংশ। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102