উন্ট মঙ্গাইনুয়ে চতুর্থ দিনের খেলায় শেষ চার উইকেটে ৫৭ রান তুলতে পেরেছে বাংলাদেশ দল। আর তাতেই চারটি ফিফটিতে বাংলাদেশের ইনিংস থামল ৪৫৮ রানে। ফলে ১৩০ রানের লিড পেরেছে টাইগাররা। কিছুক্ষণের মধ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে নিউজিল্যান্ড।
ম্যাচের চতুর্থ দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বী ও মেহেদি হাসান মিরাজ। দুজন মিলে খেলেন প্রায় ১৬ ওভার। আর তাতেই লিড একশ ছাড়িয়ে যায়। ব্যক্তিগত ৪৭ রানে টিম সাউদির করা বলে কটবিহাইন্ড হন মিরাজ। এরপর ব্যাট বেশিক্ষণ ক্রিজে অবস্থান করা হয়নি না রাব্বীরও। ৮৫ বল খেলে ব্যক্তিগত ২৬ রানে কটবিহাইন্ড হন তিনিও।
এরপর ৫ রানে আউট হন তাসকিন এবং ৭ রানে ফেরেন শরিফুল ইসলাম। আর শূন্যরানে অপরাজিত থাকেন এবাদত হোসেন।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। নেইল ওয়েগনার নেন তিনটি উইকেট। এছাড়া টিম সাউদি দুটি এবং কাইল জেমিসন একটি উইকেট পেয়েছেন।