ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সায়েন্স ল্যাব ছাড়ল শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

দেড় থেকে দুই ঘণ্টায় সড়ক অবরোধ করে রাখার পর তাদের দাবি দাওয়া ৪৮ ঘণ্টার মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সরে গেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে তারা তাদের সমাবেশ প্রত্যাহার করে নেয়। আগামী দুই দিনের মধ্যে তাদের দাবি দাওয়া মেনে নওয়া না হলে বৃহস্পতিবার থেকে আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছে তারা।

টানা কয়েক দিনের মতো আজ মঙ্গলবারও গণপরিবহনের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীরা রাজধানীর রাস্তায় নামে। রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেত ও চার রাস্তার মোড়ে শিক্ষার্থীরা জড়ো হয়। ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’ সায়েন্স ল্যাবরেটরিতে এ স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের এই ন্যায্য দাবি পাশে সরকার ও প্রশাসনকে চাই।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে নিউমার্কেট সড়কের দুই পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ফলে হাজার হাজার মানুষ বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাওয়া শুরু করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102