ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪ দিনের রিমান্ডে পরীমণি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫৬ বার পঠিত

বনানী থানার মাদক মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া প্রযোজক নজরুল ইসলাম ওরফে রাজ এবং দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও সবুজ আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

আজ রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, বনানী থানার মাদক মামলায় তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চাওয়ার পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের জোর দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার বিকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম গণমাধ্যমকে জানান, পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দু’টি মামলা হয়েছে। এসব মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

বিকাল সাড়ে ৫টার দিকে র‍্যাব সদর দফতর থেকে কালো একটি মাইক্রোবাসে তাদের বনানী থানায় নেয়া হয়। পরে তাদের বনানী থানায় হস্তান্তর করে র‌্যাব। এরপর বনানী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা পৃথক দু’টি মামলা দায়ের করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102