ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪ পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এসময় রাস্তার পাশে চলাচল রত চার পথচারীকে কাভার্ডভ্যানটি চাপা দিলে ঘটনা স্থলেই তিনজন মারা যায়। হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০) মামুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া ও একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর আগে কাভার্ডভ্যানটি চারজন পথচারীকে চাপা দেয়। এতে ঘনাস্থলেই তিনজন নিহত হয়। হাসপাতালে নিলে আরও একজন মারা যায়। নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কাভার্ডভ্যানটির চালক মেশিনঘর এলাকায় পৌঁছালে তিনি ঘুমিয়ে পড়েন। এতে করে কাভার্ডভ্যানটি তিনজন পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102