ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪-০ গোলে জিতেছে ব্রাজিল, জোড়া গোল করেন রিচার্লিসন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

বলিভিয়ার লা পাজে তাদেরই মাঠে রীতিমত বিধ্বস্ত করে আর্জেন্টিনার সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ভেঙেছে তিতের দল। একই সঙ্গে নিশ্চিত করলো শীর্ষে থাকা।
বাংলাদেশ সময় বুধবার ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ব্রাজিল। জোড়া গোল করেন রিচার্লিসন। একটি করে গোল লুকাস পাকোয়েতা আর ব্রুনো গিমারেস।

এদিকে এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্টের নতুন রেকর্ড গড়েছে ব্রাজিল। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪৫। ২০০২ বিশ্বকাপের বাছাইপর্বে মার্সেলো বিয়েলসার নেতৃত্বাধীন আর্জেন্টিনার ৪৩ পয়েন্ট ছিল আগের রেকর্ড।

এস্তাদিও হার্নান্দো সাইলসে বড় জয় পেলেও মাঠের ফুটবল একদমই সহজ ছিল না ব্রাজিলের জন্য। বলিভিয়া কঠিন লড়াই করেছে। তবে তারা সুযোগ কাজে লাগাতে পারেনি, যেটা পেরেছে ব্রাজিল।

ম্যাচের ২৪ মিনিটে অতিথিদের এগিয়ে দেন লুকাস পাকোয়েতা। মাঝমাঠে বল পেয়ে সঙ্গে লেগে থাকা হোসে কারাসকোকে এড়িয়ে রক্ষণচেরা পাসে গিমারেস খুঁজে নেন তাকে। চমৎকার ফিনিশিংয়ে বাকি কাজ সারেন পাকোয়েতা।

প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান বাড়ান রিচার্লিসন। এন্টনি স্কয়ার পাস আলতো টোকায় জালে জড়িয়ে দেন এভারটন ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লড়াইয়ে ফেরার সুযোগ পেয়েছিল বলিভিয়া। তবে ৪৭তম মিনিটে মার্সেলো মোরেনোর হেড ব্যর্থ করে দেন অ্যালিসন। ছয় মিনিট পর আরও একবার দলকে বাঁচান ব্রাজিলিয়ান গোলরক্ষক।

এবার রামিরো ভাসার বুলেট গতির শট মার্কিনিয়োসের গায়ে লেগে দিক পাল্টে ঢুকতে যাচ্ছিল জালে। দ্রুত ঝাঁপিয়ে পড়ে বলের নিয়ন্ত্রণ নেন অ্যালিসন।

৬৮ মিনিটে ব্যবধান ৩-০ করে ব্রাজিল। পাকোয়েতার কাছ থেকে বল পেয়ে দারুণ ভলিতে দেশের হয়ে নিজের প্রথম গোলটি করেন গিমারেস। আর যোগ করা সময়ের প্রথম মিনিটেই দলের এক হালি পূরণ করে দেন রিচার্লিসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102