ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫০ বছরের প্রেমিককে বিয়ে করতে ২২ বছরের প্রেমিকার অনশন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পঠিত

জামালপুরের ইসলামপুরে বিয়ের দাবিতে ৫০ বছর বয়সী প্রেমিকের বাড়িতে অনশন করছেন ২২ বছর বয়সী এক তরুণী। এ ঘটনায় সপরিবারে আত্মগোপন করেছে অভিযুক্ত প্রেমিক সাদ্দাম শেখ।
১৬ ডিসেম্বর রাতে ওই উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণীর বাবা।

জানা গেছে, সাদ্দাম শেখ এবং তার প্রেমিকা একই এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে নানা-নাতনি। বছর খানেক আগে পার্শবর্তী মোহাম্মদপুর গ্রামে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর থেকেই সাদ্দাম শেখ তাকে প্রেমে প্রস্তাব দিয়ে আসছিল। প্রায় পাঁচ মাস আগে সাদ্দাম শেখের প্ররোচনায় স্বামীকে ডিভোর্স দেন ওই তরুণী। এরপর থেকেই প্রেমিক সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। অন্যদিকে সাদ্দাম শেখ কালক্ষেপণ করতে থাকে।

১৬ ডিসেম্বর রাতে বিয়ের দাবি নিয়ে নানার বয়সী প্রেমিক সাদ্দাম শেখের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। ঘটনার দুইদিন পর তাকে বিয়ে না করেই সপরিবারে আত্মগোপন করেন সাদ্দাম।

ইসলামপুর থানার এসআই আবু রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণীর বাবা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102