৫০ শতাংশ জনবল দিয়ে পরিচালনা করতে হবে ব্যাংকিং কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়।
লোকবল কমিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিতের নিদের্শনা দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ওই প্রজ্ঞাপনে। একইসঙ্গে কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানকালে ব্যাংক কর্মীদের মাস্ক ব্যবহারের কথাও বলা হয়েছে এতে।
এছাড়া করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত নির্দেশনা মেনে চলার কথাও বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে।