ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫০ হাজার করে পেলো ময়মনসিংহের ৮ নারী ফুটবলারের পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

সাফ জয়ী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের আট নারী ফুটবলারের পরিবারকে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা পুরস্কার দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কলসিন্দুর গ্রামে ফুটবলার সানজিদার বাড়িতে তার বাবা-মায়ের হাতে নগদ টাকা তুলে দেন ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন।

পরে কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মারিয়া মান্ডা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার, শামছুন্নাহার জুনিয়রের অভিভাবকদের হাতে নগদ ৫০ হাজার টাকা ও ফুলের তোড়া তুলে দেন। একই সঙ্গে সবাইকে মিষ্টিমুখও করানো হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন বলেন, অনন্য এক ইতিহাস গড়ে বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানিত করায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই আনন্দকে ভাগাভাগি করার জন্য আমরা কলসিন্দুর এসেছি। অদম্য এই নারী ফুটবলারদের পথচলাকে আরও সহজ করতে জেলা ও বিভাগীয় প্রশাসন তাদের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন, সহকারী কমিশনার ভূমি ফাতেমা জান্নাত, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সেলিমা খাতুন, অফিসার ইনচার্জ টিপু সুলতান, কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মিনতি শিল, কোচ মফিজ উদ্দিন, জুয়েল মিয়াসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

গত ১৯ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমুন্ডুতে নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হন বাংলাদেশের মেয়েরা। আজ বুধবার দুপুরে তারা দেশে ফেরেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102