ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫২ কোটি টাকা ব্যয়ে ৯টি উন্নয়নকাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৫২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ৫১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ৬টি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে তিনটি উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

উন্নয়নকাজগুলো হচ্ছে– এলজিইডি অর্থায়নে বাইশারী জিসি হতে ঈদগড়বাজার সড়ক উন্নয়ন, ঈদগড় সাপেরঘেরা হয়ে কাগজীখোলা সড়ক নির্মাণ, বাইশারী ইউপি থেকে দোছড়ি ইউপি পর্যন্ত সড়ক নির্মাণ, লংগদু থেকে বাকখালী সড়ক নির্মাণ, দোছড়ি ইউপি সড়কে ৩২ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, বাইশারী বাজারে গ্রামীণ বাজান ভবন নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বাইশারী ইউনিয়ন কলেজ ভবন নির্মাণ, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ, নারিচবুনিয়া বৌদ্ধ বিহার নির্মাণকাজ।
পরে বাইশারী স্কুল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসপি।

এ সময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, নাইক্ষ্যংছড়ি ইউএনও সাদিয়া আফরিন কচি, বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত, এলজিইডির সিনিয়র প্রকৌশলী জামাল উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাস, উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী প্রকৌশলী তুসির চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগের উন্নয়নের ধারা থেকে নাড়াতে পারবে না।

তিনি বলেন, এই সরকারের আমলে পার্বত্যাঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ– সবক্ষেত্রেই এগিয়ে গেছে। পার্বত্যবাসীর উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। যোগাযোগব্যবস্থার উন্নয়নে বদলে গেছে পাহাড়ের দৃশ্যপথ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102