১৯৬৯ সালের পর প্রথমবারের মত এফ এ কাপের ফাইনালে উঠলো লেস্টার সিটি। সেমিফাইনালে সাউদ্যাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে ফক্সরা। ফলে ৫২ বছরের দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে ফাইনালে পা রাখলো চার বার ফাইনাল খেলেও কখনো এফ এ কাপ না জেতা ক্লাবটি।
ওয়েম্বলি স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য ছিলো লেস্টারের। তবে প্রথমার্ধ ছিলো গোল শূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতে কেলেচি ইহান্যাচোর গোলটিই ছিল লেস্টারের জন্য জয়সূচক গোল।
সব কম্পিটিশন মিলিয়ে মৌসুমে ১৫ গোল এ নাইজেরিয়ান ফরোয়ার্ডের। ২০০০ সালের পর প্রথমবারের মত কোন আসরের ফাইনালে উঠলো ব্রেন্ডন রজার্স শিষ্যরা। সেবার লিগ কাপ ঘরে তুলেছিলো ক্লাবটি।
২৫ মে এফ এ কাপের ফাইনালে লেস্টারের প্রতিপক্ষ চেলসি। এর আগে চারবার এফ এ কাপ ফাইনাল খেলে চারবারই রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লেস্টার সিটির।