ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় সমাবেশ ও মিছিল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৫৬ বার পঠিত

বগুড়া: তিস্তাসহ ৫৪টি অভিন্ন আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের উদ্যোগে তিস্তা অভিমুখে রোর্ডমার্চ বগুড়ায় পৌঁছার পর শহরের সাতমাথা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন- ভারত সরকার আন্তর্জাতিক নীতি লংঘন করে ভাটির দেশ বাংলাদেশের ন্যূনতম স্বার্থ বিবেচনা না করে একের পর এক নদীর পানি প্রত্যাহার করছে। বাংলাদেশের সরকারের উচিত আন্তর্জাতিক সমস্ত ফোরামে বিষয়টি উপস্থাপন করা। কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ আজও পরিলক্ষিত হচ্ছে না। ভারতের পানি আগ্রাসন, নদী দূষণ ও দখলদারদের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

বাসদ বগুড়া জেলা সদস্য সচিব অ্যাড. দিলরুবা নূরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিখিল দাস, সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক নব কুমার কর্মকার, নওগাঁ জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, রজশাহী জেলা আহ্বায়ক আলফাজ হোসেন, নাটোর জেলা আহ্বায়ক দেবাশীষ রায়, বাসদ নেতা সাইফুজ্জামান টুটুল প্রমুখ।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, আন্তর্জাতিক সমস্ত আইন ও নীতি লঙ্ঘন করে ভারত ৫৪টি নদীর উজানে বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করে নেওয়ার আগ্রাসী তৎপরতার ফলে পানির প্রবাহ কমে গিয়েছে। খরা মৌসুমে বেশিরভাগ নদীতেই পানি থাকে না। একসময়ের প্রমত্তা অনেক নদীই এখন খাল-নালায় পরিণত হয়েছে। নদীগুলোতে পানি প্রবাহ ফিরিয়ে আনতে গণঅন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102