ads
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ গোলে হারের পর ফেসবুকে যা লিখলেন গোলরক্ষক জিকো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৯ বার পঠিত

র‌্যাংকিংয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকা কাতারের বিপক্ষে নিয়মিত গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার জায়গায় তরুণ আনিসুর রহমান জিকোকে নামিয়ে চমক দেখিয়েছেন কোচ জেমি ডে।

আর নিজের দ্বিতীয় আর্ন্তজাতিক ম্যাচে সুযোগ পেয়ে চমক দেখালেন জিকো নিজেও।

দলকে ৫ গোলের হার থেকে বাঁচাতে না পারলেও ভূয়সী প্রশংসিত হচ্ছেন তিনি।

ফুটবল বিশ্লেষকদের মতে, কাতারের করা ৫ গোলে জিকোর দায় ছিল না খুব একটা। ম্যাচে দুর্দান্ত খেলেছেন বসুন্ধরা কিংসের এই গোলকিপার। বাঁয়ে কিংবা ডানে বাজ পাখির মতো ঝাঁপিয়ে একের পর এক কাতারিদের প্রচেষ্টা রুখে দিয়েছেন।

অনেকের মতে, আরও বড় ব্যবধানে জয় পেতে পারত কাতার। জিকোর দুর্দান্ত পারফরম্যান্স তা হতে দেয়নি। অন্তত ১০টি সেভ দিয়েছেন জিকো। পেনাল্টিতে কাতারের তৃতীয় গোলটি প্রায় বাঁচিয়ে ফেলেছিলেন জিকো। বলের লাইনেই ছিলেন তিনি। কিন্তু শটের গতিকে রুখতে পারেননি তিনি।

এতো এতো প্রশংসা পেয়েও এই হারে অনেকটাই হতাশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

এমন বড় ব্যবধানে হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছেন তিনি।

শুক্রবার ম্যাচ শেষে এই গোলরক্ষক নিজের ফেসবুক পেজে লিখেছেন,‘জাতীয় দলের হয়ে এটা আমার দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা। এই ম্যাচ থেকে আমি বড় শিক্ষা অর্জন করেছি। তবে আমি এ ম্যাচে অপ্রত্যাশিত হারের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102