ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ দশমিক ৫ ডিগ্রিতে কুড়িগ্রামের তাপমাত্রা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সূর্যের দেখা নেই। তাপমাত্রা নেমে গেছে ৬-এর নিচে। দেশের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে রোববার (৩১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শৈত্যপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশা আর কনকনে শীতে নাকাল খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার গণমাধ্যমকে জানান, কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন।

এদিকে রাজধানী ঢাকাতেও তাপমাত্রা অনেকটা কমে গেছে। বইছে হিমেল হাওয়া এবং তাপমাত্রায় শৈত্যপ্রবাহের প্রভাব থাকায় ঢাকায় শীতের অনুভূতি বেশ বেড়েছে। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অ্যাপের তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ জেলায়ও ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা দেখা গেছে।

কুয়াশায় কারণে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এদিকে মাঘের হাড় কাঁপানো শীত থাকায় ঘর থেকে খুব কম লোক বের হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫ শতাধিক কর্মকর্তা ও কর্মচারীসহ মহাসড়কের হাজার হাজার যানবাহনের শ্রমিকরা ভোগান্তিতে রয়েছেন। আর ঘাট এলাকার শ্রমিকরা শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102