ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ দিনের শিশুর আকিকায় স্বজনদের লাশের সারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত

মাত্র পাঁচদিন আগে সিজারের মাধ্যমে জন্ম নেয় সন্তান। সেই সন্তানকে অটোরিকশায় করে বাড়ি ফিরছেলন একই পরিবারের ছয়জন। বাড়ি ফিরে উৎসব করে সন্তানের আকিকা দেয়ার কথা ছিল। কিন্তু সে আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। এখন সেই বাড়িতে চলছে শোকের মাতম।

নেত্রকোনার শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক নয়ন দাশ জানান, নেত্রকোনা থেকে শাহজালাল পরিবহনের একটি বাস ময়মনসিংহে যাচ্ছিল। পথে নবজাতক নিয়ে ফেরা অটোরিকশাটিকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চালকসহ একই পরিবারের ছয়জন নিহত হন।

রোববার দুপুরে ময়মনসিংহের তারাকান্দায় এলাকার গাছতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের চেচুয়ালেন্দি গ্রামে।

তারা হলেন- মাওলানা ফারুক হোসেন, তার স্ত্রী মাসুমা বেগম, তার পাঁচদিন বয়সী কন্যা শিশু, ভাই নিজাম উদ্দীন, ভাবি জোসনা বেগম ও বোন জুলেখা খাতুন। তবে অটোচালকের পরিচয় এখনো জানা যায়নি। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শাহজালাল পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে।

নিহত মাওলানা ফারুকের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, গত সপ্তাহে সন্তান প্রসবের জন্য মাসুমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মাওলানা ফারুক। পাঁচদিন আগে তাদের সন্তানের জন্ম হয়। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বাড়িতে ফেরার পথে সবাই নিহত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102