ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০ বার পঠিত

গাজায় পাঁচ ফিলিস্তিনির মৃত্যুদণ্ড কার্যকর করেছে উপত্যকাটির ক্ষমতাসীন কট্টর ইসলামপন্থী দল হামাস। এদের মধ্যে দুজন ২০০৯ ও ২০১৫ সালে ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হন।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার ( ৪ সেপ্টেম্বর ) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০১৭ সালের পর গাজায় আবার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।

হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুদণ্ডের শাস্তি ভোগ করাদের নাম প্রকাশ করেনি। তবে মন্ত্রণালয়টি বলছে, এদের মধ্যে তিন জন ছিল হত্যা মামলার আসামি। আর দুজন ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি করতেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বা দেশটির গোয়েন্দা সংস্থা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

একটি বিবৃতিতে হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সকল আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রায়গুলো চূড়ান্ত ছিল, যার বাস্তবায়ন বাধ্যতামূলক ছিল। দোষী সাব্যস্ত সবাইকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার প্রদান করা হয়েছে।

ফিলিস্তিন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় নিন্দা জানিয়েছে। ২০০৭ সালের গাজা দখল করে হামাস। সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102