ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ মাসে দুবার শ্রেষ্ঠ ওসি হলেন বেনাপোল থানার সুমন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৭৩ বার পঠিত

যশোর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার সুমন ভক্ত। এ নিয়ে তিনি ঝিকরগাছা থানায় একবার এবং বেনাপোল পোর্ট থানায় দুবার মোট এ জেলায় তিনবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন।

সোমবার (২২ এপ্রিল) জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।

এসময় পিবিআইয়ের পুলিশ সুপার রেশমা শারমিন, বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ বেলাল হোসাইনসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সুমন ভক্ত এ থানায় যোগদান করেন ২০২৩ সালের ৮ ডিসেম্বর। মাত্র সাড়ে পাঁচ মাসে দুবার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূষিত হলেন তিনি। থানায় যোগদানের পর চলতি বছরের মার্চ মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সেরা নির্বাচিত হন। এর আগে জানুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন তিনি।

এ বিষয়ে সুমন ভক্ত বলেন, আন্তরিক ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি যাদের আন্তরিক প্রচেষ্টায় আমার এ অর্জন। জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আমার দায়িত্বরত এলাকা বেনাপোল পোর্ট থানার নাগরিকদের প্রকৃতসেবা দিতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের জন্য এই থানা সবসময় উন্মুক্ত। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102