ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ মাসে পাকশী রেলবিভাগে রাজস্ব আয় ১১১ কোটি টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ২৫ বার পঠিত

রেলভ্রমণে অনেকটাই স্বস্তি, এছাড়া ভোগান্তি কম। স্বল্প সময়ে, কম খরচে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সড়ক পথের চেয়ে অনেকটা ট্রেনমুখী।

যে কারণে অনেকে ট্রেনে চলাফেরা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলের আওতাধীন বিভিন্ন সেকশনে চলতি বছরে ৫ মাসে (জানুয়ারি-মে) টিকিট কেটে ট্রেন ভ্রমণ করেছেন ৭৩ লাখ ৩৮ হাজার ৩৬৪ জন যাত্রী। এতে পাকশী রেলবিভাগে সরকারের রাজস্ব আয় হয়েছে ১১১ কোটি ৯৬ লাখ ২৭ হাজার ১৬৮ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলের আওতায় প্রতিদিন ৪৪ জোড়া আন্তনগর মেইল লোকাল ট্রেন বিভিন্ন রুটে চলাচল করে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন রেল-সেকশনে যাত্রীবাহী ট্রেনগুলোতে ক্রমান্বয়ে দিনদিন ট্রেনযাত্রীর সংখা বেড়ে চলেছে। ট্রেনের কোচ সংকট থাকার কারণে পর্যাপ্ত আসন নেই। সাধারণ মানুষ তবু ট্রেন ভ্রমণই বেশ পছন্দের।

পাকশী বিভাগীয় বাণিজ্যিক দফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ট্রেন ভ্রমণ করেছেন, ১৩ লাখ ৩৪ হাজার ৯৫৮ জন যাত্রী। এতে রাজস্ব আয় হয়েছে ২০ কোটি ৯৯ লাখ ১০ হাজার ৪৩২ টাকা। ফেব্রুয়ারি মাসে ট্রেন ভ্রমণ করেন ১৩ লাখ ১৬ হাজার ৫১৪ জন ট্রেনযাত্রী। এতে রাজস্ব আয় হয় ২১ কোটি ৭৫ লাখ ২ হাজার ৮৯৮ টাকা। মার্চ মাসে ট্রেনযাত্রী ছিল ১৫ লাখ ৯১ হাজার ৪০৪ জন। এতে রাজস্ব আয় হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৮৭৪ টাকা। এপ্রিল মাসে ১৪ লাখ ৭২ হাজার ১৬৭ জন ট্রেন যাত্রী ছিল। এতে রাজস্ব আয় হয়েছে ১৭ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৩১১ টাকা। মে মাসে ট্রেনযাত্রী ছিল ১৬ লাখ ২৩ হাজার ৩২১ জন। এতে রাজস্ব আয় ২৬ কোটি ২১ লাখ ৬ হাজার ৬৫৩ টাকা। গত পাঁচমাসে ট্রেন ভ্রমণে যাত্রীর সংখ্যা ছিল ৭৩ লাখ ৩৮ হাজার ৩৬৪ জন। রাজস্ব আয় হয়েছে, ১১১ কোটি ৯৬ লাখ ২৭ হাজার ১৬৮ টাকা।

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, ভ্রমণপ্রিয় রেলওয়ে যাত্রীদের রেলভ্রমণ একটি নিরাপদ সাশ্রয়ী এবং আরামদায়ক ভ্রমণ মাধ্যম। বিধায়, দেশের মানুষ অন্য যেকোন মাধ্যমের তুলনায় রেলভ্রমণকে বেশি পছন্দ করে।

ডিআরএম শাহীদুল ইসলাম আরও জানান, পরিবেশবান্ধব রেলভ্রমণে মুনাফার চেয়ে সেবাকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। অতিরিক্ত হিসেবে যে রাজস্ব পাওয়া যায়। এছাড়া সবসময় দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে রাজস্ব আয় স্বাভাবিকভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। ভ্রমণপ্রিয় ট্রেনযাত্রীদের স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক রেলভ্রমণ পাকশী বিভাগীয় রেলওয়ের তথা আমাদের অঙ্গীকার বলে মনে করেন ওই রেলওয়ে কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102