ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫ রানে ৫ উইকেট শিকার করলেন বাংলাদেশি বোলার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সংযুক্ত আরব আমিরাত।

স্বাগতিকদের তাদের মাটিতেই উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

একমাত্র প্রস্তুতি ম্যাচটি ৫৪ রানে জিতেছে বাংলাদেশ। এ জয়ের নায়ক বাংলাদেশের লতা মণ্ডল। মাত্র তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে নিয়মিত নন লতা। কিন্তু তার মিডিয়াম পেসেই ধরাশায়ী হয়েছে আরব আমিরাত।

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আমিরাতের মুখোমুখি হন বাংলাদেশের বাঘিনীরা।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেন নিগার সুলতানারা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। ৩২ বলের পাঁচটি চারের মারে ৩৯ রান করেছেন তিনি।

এ ছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ৩২ ও নিগার সুলতানা করেছেন ২৫ বলে ২৫ রান।

জবাবে পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৭০ রানে থেমে গেছে আরব আমিরাতের ইনিংস।

১২৫ রানের তাড়ায় শুরুটা ভালোই করেন আমিরাত। একপর্যায়ে মাত্র ২ উইকেট হারিয়ে ৫৭ রান করে ফেলে আমিরাতের মেয়েরা।

সেখান থেকে লতার বোলিংয়ে একের পর ১ উইকেট হারায়। শেষের ৪০ বলে ৭ উইকেট হারিয়ে তারা করতে পেরেছে মাত্র ১৩ রান।

মেইডেন না পেলেও ৫ রানে ৫ উইকেট শিকার করেছেন ডানহাতি মিডিয়াম পেসার লতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102