ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩১ বার পঠিত
অভিযুক্ত মো. সুজন ওরফে নয়ন

রাঙ্গামাটি: ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

এদিকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত মো. সুজন ওরফে নয়নকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই ক্যহলা চিং মারমা।

এসআই বলেন, ‘আমরা মামলাটি দায়েরের পর থেকেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আসামিকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। অবশেষে ২১ আগস্ট বিকালে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছি। সোমবার (২২ আগস্ট) সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

মামলার এজাহারে ভুক্তভোগীর মা বলেছেন, আমাদের ও ছেলেটির বাসা পাশাপাশি হওয়ায় দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। এই সম্পর্ককে কাজে লাগিয়ে গত ১৭ জুলাই সকালে আমার ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী মেয়েকে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে রাখে। এই ঘটনা কাউকে জানালে ভিকটিম ও তার ছোট ভাইকে খুন করার হুমকিও দিয়েছে সুজন। পরবর্তী সময়ে ধর্ষণের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে মেয়েকে আরও বেশ কয়েকবার ধর্ষণ করা হয়েছে। সর্বশেষ গত ১৭ আগস্ট মেয়েকে ডেকে নিয়ে আবারও ধর্ষণ করায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। মেয়ে বিষয়টি আমাদের খুলে বলে।

মেয়ের মা বলেন, ‘আমার স্বামী মারা যাওয়ার পর আমি মানুষের বাসায় কাজ করে আমার ৫ সন্তানকে লালন-পালন করেছি। নিজে না খেয়ে হলেও মেয়েটিকে স্কুলে পড়ালেখা করাচ্ছিলাম। কিন্ত এই ঘটনায় আমার সবশেষ হয়ে গেছে। আমি ন্যায় বিচার চাই।’

ইত্তেফাক

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102