ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬০ ঘণ্টা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত

রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় ২৪ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ২৭ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত মোট ৬০ ঘণ্টা বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়নকাজ চলবে। এ জন্য উল্লেখিত সময় বিকল্পপথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলায় এ সময়ে ওই রাস্তা এড়িয়ে চলাচল করতে বলা হয়েছে।

জনসাধারণের জন্য এয়ারপোর্ট রোডে বিশেষ ট্রাফিক নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, যান চলাচল স্থায়ীভাবে নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর স্টেশন এলাকায় আগামী ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় সড়কের উন্নয়ন কাজ চলমান থাকবে। এ অবস্থায় যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় ওই করিডোরে চলাচলরত জনসাধারণ ও পরিবহনকে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে সবার সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য। সাময়িক অসুবিধা জন্য কর্তৃপক্ষ আনন্তরিকভাবে দুঃখিত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102