ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬৫ কোটি ডলার জরিমানা দিতে হচ্ছে ফেসবুককে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৭১ বার পঠিত
facebook

ফেসবুকের বিরুদ্ধে একটি গোপনীয়তা মামলায় ‘ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির’ জন্য ৬৫ কোটি ডলার জরিমানা দিতে হচ্ছে ফেইসবুককে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ক্লাস অ্যাকশন মামলায় ৬৫ কোটি ডলারে বিষয়টি মীমাংসার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক। মামলায় দাবি করা হয়েছিল, ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করেছিল।

ইলিনয় অঙ্গরাজ্যের ১৬ লাখ বাসিন্দাকে যত দ্রুত সম্ভব এ অর্থ পরিশোধ করতে ফেসবুককে নির্দেশ দিয়েছেন বিচারক। দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে আদালতের বাইরেই নির্ধারিত হয়েছে জরিমানার এ অঙ্ক।

২০১৫ সালে শিকাগোর অ্যাটর্নি জেনারেল জে অ্যাডেসন ফেসবুকের বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় দাবি করা হয়েছিল, ২০০৮ সালের ইলিনয় গোপনীয়তা আইন লঙ্ঘন করে ফেসবুক বায়োমেট্রিক ডাটা ও ফেস সংগ্রহ করেছিল। ২০১৮ সালে এটি ক্ল্যাশ অ্যাকশন মামলায় পরিণত হয়। গত বছরের জানুয়ারিতে মামলায় হেরে গিয়ে ফেসবুক ৫৫ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছিল। তবে জুলাইয়ে মামলার বিচারক জেমন ডোনাটো এ অর্থকে অপ্রতুল হিসেবে রায় দেন।

বিচারের সময় প্রমাণ হয়েছিল, ফেসবুক ফেস-ট্যাগিং ফিচারের জন্য ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই মানুষের মুখের ডিজিটাল স্ক্যান বায়োমেট্রিক ডাটা সংরক্ষণ করে ইলিনয় আইন লঙ্ঘন করছে। এরপর ২০১৯ সালে ফেসবুক ফেসিয়াল রিকগনিশন ফিচারকে ঐচ্ছিক করে।

বিচারক ডোনাটো বলেন, এ মীমাংসা একটি মাইলফলক এবং ডিজিটাল গোপনীয়তা নিয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় গ্রাহকদের জন্য বড় জয়। মামলার বাদী প্রত্যেকে অন্তত ৩৫৫ ডলার করে ক্ষতিপূরণ পাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102