আসছে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ ট্রিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে ঘাটতি ধরা হয়েছে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার।
নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৮ মে) দুপুরে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উন্মোচন করা হয়। বিপুল ঋণের বোঝা সত্বেও উচ্চাকাঙ্ক্ষী এই বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও মার্কিন অর্থনীতির মজবুত ভিত্তি স্থাপনে গুরুত্ব দিচ্ছে বাইডেন প্রশাসন।
২০৩১ সালের মধ্যে বাজেটে ফেডারেল ব্যয় ৮ দশমিক দুই ট্রিলিয়ন ডলারে উন্নীতকরণের পরিকল্পনা রয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। একই সময়ের মধ্যে জিডিপির বিপরীতে ফেডারেল ঋণহার ১১৭ শতাংশ পর্যন্ত হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।