ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬ মাসের শিশু মাহাদী হাসানকে অপহরণ করে বিক্রি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪৫ বার পঠিত

গাজীপুর মহানগরের পূবাইলে ৬ মাসের শিশুসন্তান মাহাদী হাসানকে আদর করতে করতে অপহরণের পর বিক্রি করে দেন জিনা বেগম (২৮) ওরফে লতা বেগম নামে এক নারী।

মঙ্গলবার সন্ধ্যায় অপহরণের পর বৃহস্পতিবার ওই শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় ২ নারীকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব পরিচিতির সুবাদে শিশুটিকে আদর করতে করতে অপহরণ করে নিয়ে যায় জিনা বেগম। এ বিষয়ে শিশুটির বাবা ইদ্রিস মণ্ডল বাদী হয়ে জিনা বেগমকে আসামি করে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন মঙ্গলবার রাতে।

বাদী মো. ইদ্রিস মণ্ডল (৫০) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পোড়াবাড়ি গ্রামের রশিদ মণ্ডলের ছেলে।

অপহরণকারী ও শিশুটির বিক্রেতা আসামি জিনা বেগম নেত্রকোনা জেলার পূর্বধলা থানার নোয়াগাঁও গ্রামের আবদুল কাদেরের মেয়ে। বর্তমানে পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকার ইসমাইল হোসেনের ভাড়াটিয়া। অপর আসামি শিশুটির ক্রেতা আঁখি বেগম টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীরটেক বেলতলী মাজার এলাকার সুমনের স্ত্রী।

বৃহস্পতিবার সকালে উদ্ধার করতে গিয়ে দেখা যায়, মাত্র ৬ মাসের শিশু মাহাদী হাসানকে ১৩ হাজার টাকার বিনিময়ে টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানীটেকের কথিত মাদক কারবারি আঁখি বেগমের (৪০) কাছে বিক্রি করে দিয়েছে। উদ্ধার করা শিশুসন্তান মাহাদীকে বুকে ফিরে পেয়ে মা রোকেয়া বেগম আবেগে কান্নায় ভেঙে পড়েন।

পূবাইল মেট্রোপলিটন থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে নারীও শিশু নির্যাতন দমন মামলায় কোর্টের মাধ্যমে দুজনকেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102