ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭০০ গোলের চূড়ায় রোনালদো, জয়ে ফিরল ইউনাইটেড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৪৩ বার পঠিত

দীর্ঘদিন ধরে ফর্ম খরায় ভূগছেন, বেঞ্চে থেকে শুরু করতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। তবে আজ নামলেন; গড়লেন রেকর্ডও।

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের কীর্তি গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। জেতালেন দলকেও।
অ্যান্থনি মার্টিয়ালের বদলি হয়ে মাঠে নেমেই ১৫মিনিটের মাথায় গোল করে এই রেকর্ড গড়লেন রোনালদো। যার শুরুটা হয় স্পোর্টিং লিসবনের হয়ে; ক্লাবটির হয়ে ৩১ ম্যাচে পর্তুগিজ এই তারকা করেন পাঁচ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে করেন ৪৫০ গোল। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেন ১০১ গোল। বাকি গোলগুলো করেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। যার মধ্যে প্রথমবার ২৯৮ ম্যাচে ১১৮ গোল ও দ্বিতীয়বার ৪৮ ম্যাচে ২৬ গোল করেন।

প্রিমিয়ার লিগে রোববার রাতে গোডিসন পার্কে এভারটন বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদো ছাড়াও ক্লাবটির হয়ে গোল পান আন্তনি।

ম্যাচের শুরু হতে না হতেই এগিয়ে যায় এভারটন। পঞ্চম মিনিটে দেমারাই গ্রের দেওয়া পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন অ্যালেক্স আইউবি। সমতায় ফিরতে বেশিক্ষণ সময় নেয়নি ইউনাইটেড। পঞ্চদশ মিনিটে মাঝমাঠ থেকে টেনে এনে বক্সে আন্তনিকে খুঁজে নেন মার্টিয়াল। দারুন শটে লক্ষ্যভেদ করতে ভুলেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

কিছুক্ষণ পর অবশ্য মাঠ ছাড়তে হয় মার্টিয়ালকে। বদলি হয়ে নামা রোনালদো ৪৪তম মিনিটে দলকে এনে দেন লিড। প্রতিআক্রমণে উঠে বল টেনে নিয়ে রোনালদোকে খুঁজে নেন কাসেমিরো। গোলরক্ষককে বোকা বানিয়ে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা।

বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ শানায় ইউনাইটেড। তবে এভারটনের রক্ষণদেয়াল ভেদ করতে পারেনি আর। শেষপর্যন্ত ২-১ স্কোরলাইনের জয় নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।

৮ ম্যাচে ৫ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে এভারটন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102