ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭৩ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ স্বামী-স্ত্রী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

নেশাজাতীয় ৭৩ পিস ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার নওগাঁর রানীনগর উপজেলার সদরের পশ্চিম বালুভরা এলাকায় নিজ বাড়ি থেকে মাদকসহ তাদের দুজনকে আটক করা হয়। মঙ্গলবার সকালে তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটককৃরা হলেন— মো. শিপন (২১) ও তার স্ত্রী মেরিনা বেগম (২০)। তাদের বাড়ি উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামে।

নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খলিলুর রহমান জানান, ওই দম্পতি বাড়িতে মাদক ব্যবসা করে— এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের বাড়ি তল্লাশি করে ৭৩ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী দম্পতি শিপন ও তার স্ত্রী মেরিনাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

রানীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আটক দম্পতির বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় থানায় মামলা রুজু করা হয়। আটক দুজনকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102