৭৫৯ গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে চেক-প্রজাতন্ত্রের যোসেফ বিকানের পাশে নাম লিখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।
ইতালিয়ান লিগে হোম ম্যাচে সাসুউলোর বিপক্ষে গোল করে ৭৫৯ গোলের এ মাইলফলক স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
গেল সপ্তাহে ৭৫৭ গোল নিয়ে তালিকার দুইয়ে থাকা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে যান য়্যুভেন্তাস তারকা। অফিশিয়াল গোলের এই তালিকায় ঠিক পরের স্থানেই আছেন সময়ের আরেক সেরা ফুটবলার বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তার সংগ্রহে আছে ৭৪৬ গোল।
তবে রোনালদোর সামনে সুযোগ রয়েছে এককভাবে শীর্ষে পৌছে যাবার। ১৭ই জানুয়ারি তার দল য়্যুভেন্তাস মুখোমুখি হবে ইন্টার মিলানের।