ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭৯ বছর বয়সেও অবিবাহিতা, আফসোস নেই নায়িকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪৯ বার পঠিত

বলিউডের প্রবীণ অভিনেত্রী আশা পারেখ ৭৯ বছর বয়সে এসেও থেমে নেই, সম্প্রতি একটি ম্যাগাজিনের কভার পেইজের মডেল হয়েছেন তিনি। যেখানে কাঁধ পর্যন্ত খোলা চুল, স্বল্প মেকআপে যেন চিরসবুজ লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

তবে আশা পারেখ অভিনয় ক্যারিয়ারে সফল হলেও ব্যক্তিজীবনে একাই রয়ে গেছেন, করেননি বিয়েও। বিয়ে কেন করেননি? সে বিষয় নিয়ে সম্প্রতি এক সাক্ষাতকারে খোলাখুলি কথা বলেছেন তিনি। আশা বলেছেন, তিনি বিয়ে বিষয়টাকে পছন্দ করতেন। তবে অবিবাহিত থাকার জন্য কোন আফসোস নেই তার।

ষাট এবং সত্তরের দশকে একাধিক হিট ছবিতে অভিনয় করা এই অভিনেত্রী আরও বলেছেন, আমার মনে হয় বিয়ে করাটা আমার ভাগ্যে ছিল না। সত্যি বলতে, আমি বিয়ে করতে এবং সন্তান ধারণ করতে চেয়েছিলাম। কিন্তু এটা হওয়ার কথা ছিল না। তবে আমার এই ব্যাপারে একেবারেই কোনও অনুশোচনা নেই।
উল্লেখ্য, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাফল্যের উচ্চতায় পৌঁছানোর পর অবিবাহিত থেকে যান আশা পারেখ। তার সফল সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘যাব পেয়ার কিসিসে হোতা হ্যায়’, ‘দিল দেকে দেখা’, ‘তিসরি মাঞ্জিল’, ‘লাভ ইন টোকিও’, ‘অ্যায় দিন বাহার কে’ এবং ‘কাটি পাতাং’।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102