ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার নির্দেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৩৩ বার পঠিত

ঈদুল আযহার ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যে তৈরি পোশাকসহ সব খাতের শ্রমিকদের জুন মাসের বেতন ও বোনাস পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান।

গত ২৮ ও ২৯ জুন শ্রমভবনে মালিক-শ্রমিক ও সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) এবং আরএমজি বিষয়ক দ্বিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার এক বিবৃতিতে তিনি এই নির্দেশনা দেন।

বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকদের ঈদুল আযহার বোনাস, জুন মাসের বেতন ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকরা পরিশোধ করবেন।

এছাড়া যদি কোনো শ্রমিকের বেতন বকেয়া থাকে, সেটাও মালিকপক্ষকে পরিশোধে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
কুরবানির ঈদ আগামী ১০ জুলাই। এর আগের দুদিন শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ৭ জুলাই হবে ঈদের আগে শেষ কর্মদিবস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102