ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭ বছর পর বিদেশের মাটিতে তাইজুলের ৫ উইকেট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

২০১৪ সালের পর বিদেশের মাটিতে বল হাতে আবারো পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। পাল্লেকেলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে আজ বল হাতে তিনি ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে পতন হওয়া ৯ উইকেটের পাঁচটিই তাইজুলের।

২০১৪ সালের সেপ্টেম্বরে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাইজুলের টেস্ট অভিষেক হয়। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছিলেন। এরপর বিদেশের মাটিতে ১১ টেস্ট খেলে ফেললেও পাঁচ উইকেট নিতে পারেননি। আজ তিনি ৩৩ ম্যাচের ক্যারিয়ারে ৮ম বারের মতো পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই তার প্রথম পাঁচ উইকেট শিকার। আর বিদেশের মাটিতে দ্বিতীয়বার।

দেশের মাটিতে ২১ ম্যাচে ৬ বার পাঁচ উইকেট ও একবার ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন তাইজুল। আর টেস্ট ক্রিকেটে তার সর্বশেষ পাঁচ উইকেট শিকার ২০১৮ সালের নভেম্বরে। বিদেশের মাটিতে এই ম্যাজিক শিকারের জন্য অপেক্ষা ছিল। আজ পাল্লেকেলে টেস্টের চতুর্থ দিনে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে সেই অপেক্ষার অবসান হলো। আজ তিনি ১৯.২ ওভার বল করে ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন। তাইজুলের এই ভালো লাগার দিনে বাংলাদেশ পরাজয়ের মুখে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102