ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭ মার্চ ও ১৭ মার্চ উপলক্ষে ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের ভার্চুয়াল মিটিং

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

নকলা (শেরপুর) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলায় ‘নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’-এর উদ্যোগে ভার্চুয়াল মাধ্যমে দুই ধাপে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ শুক্রবার দিবাগত রাতে প্রায় ৩ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হওয়া এ সভার প্রথম ভাগে নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. নূর হোসেনের সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক সিমানুর রহমান সুখনের পরিচালনায় এবং দ্বিতীয় ভাগে তথ্য ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভের পরিচালনায় এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- তরুণ লেখকদের সংগঠন ‘নকলা ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব’এর সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সহ-সভাপতি মো. নাহিদুল ইসলাম রিজন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, কার্যনির্বাহী সদস্য রাইসুল ইসলাম রিফাত প্রমুখ।

ঐতিহাসিক ৭ মার্চ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি মূলক এ ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ক্লাবটির উপদেষ্টা এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, দৈনিক আলোকিত বাংলাদেশ ও ডেইলী এশিয়ান এজ পত্রিকার প্রতিনিধি মো. মোশারফ হোসাইনসহ ক্লাবটির সাথে সংশ্লিষ্ট অনেকে অংশ গ্রহন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102