ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৭ মার্চ সমাবেশের ডাক বিএনপির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৫৩ বার পঠিত

আগামী ৭ মার্চ রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দির দিনে ওই দিন দুপুর ২টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

শনিবার সমাবেশে মাইক ব্যবহারের অনুমতি ও নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি।

বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু যুগান্তরকে বলেন, চলমান মামলা-হামলা-গ্রেফতারসহ আরও কিছু দাবিতে ৭ মার্চ নয়াপল্টনে সমাবেশ করা হবে। আমরা ইতোমধ্যে সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর (ডিএমপি) চিঠি দিয়েছি।

২০০৭ সালের ৭ মার্চ ওয়ান ইলেভেনের সরকার গ্রেফতার করেছিল বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই থেকে এদিনকে কারাবন্দি দিবস হিসেবে নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

শনিবারও সব মহানগরের থানায় থানায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এ পদযাত্রা থেকে ১১ মার্চ সারা দেশে মহানগর ও জেলাপর্যায়ে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির আগে আবারও নয়াপল্টনে সমাবেশের ডাক দিল বিএনপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102