ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ম শ্রেণির ছাত্রের নামে ৫ বছরের শিশু ধর্ষণ মামলা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫৪ বার পঠিত

চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের মামলায় শরীয়তপুরের ভেদরগঞ্জের অষ্টম শ্রেণির এক ছাত্রকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এলিদা ইয়াসমিন।

তিনি জানান, ছেলেটা অষ্টম শ্রেণির ছাত্র। তার নামে এক প্রতিবেশী পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেছেন। হাইকোর্ট এ মামলায় ওই ছাত্রকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

৮ নভেম্বর ওই মেয়ের মা স্কুল ছাত্রের নামে ১৮ বছর বয়স দেখিয়ে মামলা করেন। কিন্তু ওই ছাত্রের স্কুল সার্টিফিকেট অনুসারে জন্ম ২০০৬ সালের ৪ জানুয়ারি।

মামলায় মেয়ের মায়ের অভিযোগ, আসামির বাড়ি ও আমার বাড়ি পাশাপাশি। আমার একমাত্র মেয়ে নার্সারিতে পড়ে। আসামি গত ৪ নভেম্বর অনুমান দুপুর ২টার দিকে আমার মেয়েকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আসামির বসতঘরে নিয়ে যায়। ঘরে কেউ না থাকার সুযোগে আসামি আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এ কথা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। আমার মেয়ে ভয়ে কাউকে কিছু না বললেও গত ৭ নভেম্বর মেয়েকে গোসল করাতে নিয়ে গেলে দেখি তার যৌনাঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। কারণ জানতে চাইলে মেয়ে কান্না করে ঘটনার বিবরণ জানায়। মেয়ে আমাকে আরও জানায় যে, এর আগেও আসামি তাকে একাধিকবার ধর্ষণ করে। পরে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হলে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102