ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮০ কোটি রুপিতে বিক্রি হলো শাহরুখ-আলিয়ার ডার্লিংস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬ বার পঠিত

বলিউড তারকা শাহরুখ খান-আলিয়া ভাটের সহপ্রযোজিত ছবি ‘ডার্লিংস’ ৮০ কোটি রুপিতে কিনে নিয়েছে নেটফ্লিক্স। এ ছবির মাধ্যমেই চলচ্চিত্র প্রযোজনার খাতায় নাম লেখালেন আলিয়া। সঙ্গে ছিল শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

ছবিটির নির্মাতারা ভেবেছিলেন, ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি বড় পর্দার চেয়ে ওটিটি-র দর্শকদের পছন্দসই হবে বেশি। সেই ভাবনা থেকেই নেটফ্লিক্সের কাছে ছবিটি বিক্রি করে দেওয়া হয়েছে।

ডার্লিংসের শ্যুটিং শেষ হয়ে গেছে। যশমিত রিনের পরিচালনায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা।
আপাতত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে ব্যস্ত সময় পার করছেন আলিয়া। মুক্তির অপেক্ষায় আছে তার ‘আরআরআর’, ‘রকি অউর রানি কী প্রেমকাহানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102