ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮০ হাজার টাকা বেতনে চাকরি পেলেন দুদকের সাবেক কর্মকর্তা শরীফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২৭ বার পঠিত

অবশেষে চাকরিতে যোগ দিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরি খোয়ানো উপসহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিন।

এ তথ্য নিশ্চিত করে বুধবার শরীফ উদ্দিন জানান, ‘একটি ভেটেরিনারি মেডিসিন কোম্পানির হেডঅফ টেকনিক্যাল সার্ভিস কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন তিনি। তার বেতন ৮০ হাজার টাকার মতো।’

শরীফ উদ্দিন ২০১১ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন নিয়ে পড়ালেখা করেন।

এর আগে ২০১৪ সালে দুদকে যোগ দেওয়ার আগে তিনি চার বছর ধরে বিভিন্ন ফিড কোম্পানিতে চাকরি করেছিলেন।

গত ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (সার্ভেন্টস) সার্ভিস রুলস ২০০৮-এর ৫৪(২) ধারায় শরীফকে বরখাস্ত করে দুদক। এই ধারা অনুযায়ী, দুদক ৯০ দিনের নোটিশ জারি করে বা নগদ ৯০ দিনের বেতন দিয়ে যে কোনো কর্মকর্তাকে বরখাস্ত করতে পারে। তবে ভুক্তভোগীর আত্মরক্ষার অধিকার আছে।

শরীফ দুদকে চাকরি হারানোর পর কিছু দিন চট্টগ্রামে ভাইয়ের দোকানে কাজ করেন। এই বিষয়ে প্রতিবেদক প্রকাশের পর শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। যারা তাকে চাকরির প্রস্তাব দিয়েছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, ‘গণমাধ্যম ও স্যোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সমর্থনকারীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের কল্যাণে মহান আল্লাহ আমাকে দেশ ও বিদেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের সহকর্মী হিসেবে পেতে চাইছে। এটা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102