ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮১ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮ বার পঠিত

করোনা ও ওমিক্রন সংক্রমণ ব্যাপকভাবে বিস্তার লাভ করার পরিপ্রেক্ষিতে এভার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসায় ফিরছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের অবস্থা আগের মতোই আছে। কিন্তু সারাদেশে করোনা ও ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এভার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড ম্যাডামকে স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে বাসায় নিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

‘এই পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ ম্যাডামে আজকে ৬টার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরবেন। সকল প্রস্তুতিও নেয়া হয়েছে।’

খোঁজ-খবর নিয়ে জানা গেছে, এভার কেয়ার হাসপাতালেও গত জানুয়ারি মাসে করোনা এবং ওমিক্রন সংক্রমণের টেস্টে তিন শতাধিক আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই বিষয়টি খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড বিবেচনায় নিয়েই তাকে বাসায় চিকিৎসার সিদ্ধান্ত দিয়েছে।

অধ্যাপক জাহিদ জানান, এভার কেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বিকেল সাড়ে ৫টায় হাসপাতালের ১১তলায় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

গত ১৩ নভেম্বর খালেদা জিয়া লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নিবিড় চিকিৎসার জন্য ১৩ নভেম্বর ভর্তির পরপরই সিসিইউতে নিয়ে যায়। দীর্ঘ দুই মাস পর সেখানে চিকিৎসার পর গত ১০ জানুয়ারি খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর করা হয়।

এভার কেয়ার হাসপাতালের কর্তৃপক্ষ একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডে গঠন করে।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম সুস্থ হননি। তার যে রক্তক্ষরণ হতো সেটা এখন আপাতত বন্ধ আছে। তবে চিকিৎসক বোর্ডের আশঙ্কা যেকোনো সময়ে তার অবনতি হতে পারে। ম্যাডামের সর্বোত্তম চিকিৎসা এখানে (এভার কেয়ার হাসপাতাল) দেয়া হলেও তার রোগের উন্নত চিকিৎসা এখানে নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102