ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮৪ বছর বয়সী প্রেমিকাকে নিয়ে পালালেন ৮০ বছরের বৃদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪ বার পঠিত

একজন বয়স্ক ব্যক্তি তার ডিমেনশিয়া আক্রান্ত প্রেমিকাকে নার্সিং হোম থেকে নিয়ে পালিয়ে যান। তাদেরকে যখন খুঁজে পাওয়া যায়, ততক্ষণে তারা ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন।

৮০ বছর বয়সী রালফ ‘টেরি’ গিবসকে শুক্রবার আদালতে তোলা হয়। গত ২ জানুয়ারি তিনি ৮৪ বছর বয়সী প্রেমিকা ক্যারল লিসলেকে হুইলচেয়ারসহ গোপনে তার অস্ট্রেলিয়ার পার্থের একটি বৃদ্ধাশ্রম থেকে বের করে নিয়ে চলে যান।

গিবস তার প্রেমিকাকে ১৫ বছর আগের কেয়ার্নসে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যা সুদূর উত্তর কুইন্সল্যান্ডে, ৫ হাজার কি.মি. দূরে। কিন্তু পুলিশ অবশেষে তাদের দুই দিন পর ধরে ফেলে। সে সময় তারা ছিলেন পরিশ্রান্ত এবং তাদের কাছে ভ্রমণের জন্য পর্যাপ্ত খাবার ও পানি ছিল না।

গিবস তার প্রেমিকার সঙ্গে নার্সিংহোমে দুপুরের খাবারের জন্য সাক্ষাৎ করেছিলেন এবং তাকে সন্তর্পণে হুইলচেয়ারে করে গাড়িতে তোলেন। তারা পালিয়ে যাওয়ার সময় যে পোশাকে ছিলেন, পুলিশ তাদেরকে একই পোশাকে খুঁজে পায়।

লিসলে বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। ৮০ বছর বয়সী ওই বৃদ্ধের বিরুদ্ধে লিসলের নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ আনা হয়েছে। তিনি একজন অসুস্থ ব্যক্তিকে বেআইনিভাবে নিয়ে যাওয়ার জন্য দোষ স্বীকার করেছেন।

এ ঘটনায় শুক্রবার গিবসের সাত মাসের কারাদণ্ডের স্থগিতাদেশ দেওয়া হয়। একই সঙ্গে লিসলে এখন যেখানে থাকবে, সেখানে তাকে দেখা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়।

আদালতের বাইরে গিবস বলেন, আমার ভয় হয়, আমি আমার ‘বাচ্চা মেয়েটাকে’ আর কখনো দেখতে পাব না। আমি তাকে নিয়ে কুইন্সল্যান্ডে ফিরে যেতে চাই।

সূত্র: ডেইলি মেইল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102