ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ গোল করে গোল্ডেন বুট জিতলেন সাবিনা খাতুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০ বার পঠিত

বাংলাদেশের নারী ফুটবলের বড় বিজ্ঞাপন সাবিনা খাতুন। মাঠে নামলেই মুড়ি-মুড়কির মতো গোল করেন বলে অনেকেই তাকে ডাকেন ‘গোল মেশিন’। আবার অনেকের চোখে তিনি বাংলাদেশের ফুটবলের ‘রানী’। নিজেকে প্রতিনিয়ত ছাপিয়ে যাওয়া সাবিনা কাঠমান্ডুতে চলতি নারী সাফ চ্যাম্পিয়নশিপে করেছেন দুটি হ্যাটট্রিক। চার ম্যাচে আট গোল। মেয়েদের সাফে মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের তালিকায় শীর্ষে বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। জিতলেন গোল্ডেন বুট।

পেশাদার ফুটবলে প্রবেশের পর গত বছর ঘরোয়া লিগে সাবিনা করেছিলেন গোলের সেঞ্চুরি। মেয়েদের লিগে বসুন্ধরা কিংসের জার্সিতে খেলা এ ফরোয়ার্ডের এক ম্যাচে সর্বোচ্চ গোল করার রেকর্ডও আছে। হিমালয়ের দেশে এবারের নারী সাফে আট গোল করা সাবিনাই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ নেপালি মেয়েদের ১-৩ গোলে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এ জয়ে সাফে ১৯ বছরের শিরোপা খরা ঘুচল বাংলাদেশের।
২০০৩ বাংলাদেশ পুরুষ জাতীয় ফুটবল দলের হাত ধরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের মেয়েদের কাছে হেরে পঞ্চম বারের মতো সাফের ফাইনালে হারল নেপাল। এর আগের পাঁচবারের দেখায় প্রতিবারই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা।

এর আগে ২০১৬ আসরের ফাইনালে উঠলেও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের। তবে এবার শিরোপা জয় করেই মাঠ ছাড়ল বাংলাদেশের মেয়েরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102