ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ দিন পর আবারও কর্মচঞ্চল বাংলাবান্ধা স্থলবন্দর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৬৯ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আট দিনের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর।

সোমবার (১৫ এপিল) সকাল থেকে বন্দরটিতে ভারত, নেপাল ও ভুটান থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়।

বন্দর সূত্র জানায়, ৮ এপ্রিল থেকে টানা আট দিন বন্ধ ছিল বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি। বন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সঙ্গে ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতাদের আলোচনার মাধ্যমে যৌথভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন বলেন, উভয় দেশের ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার মাধ্যমে আট দিন বন্ধ ছিল স্থলবন্দরের কার্যক্রম।

বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, দেশের একমাত্র চতুদের্শীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারত, ভুটান, নেপালের বিভিন্ন প্রকার পণ্য আমদানি-রপ্তানি হয়। ঈদ ও বাংলা নববর্ষের ছুটি শেষে সোমবার সকাল থেকে আবারও কার্যক্রম শুরু হয়েছে।

স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট (আইপিসি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমৃত অধিকারী বলেন, ঈদ এবং নববর্ষ উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে এ সময়ে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত পাসপোর্টধারীদের যাতায়াত কার্যক্রম স্বাভাবিক ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102