ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ দেশ থেকে ফ্লাইট আসায় নিষেধাজ্ঞা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৪ বার পঠিত

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি থাকায় অভ্যন্তরীণ ফ্লাইট আবার বন্ধ করা হয়েছে।পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ভারত, নেপালসহ আটটি দেশ থেকে বাংলাদেশে আসায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দুটি নির্দেশনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে এই নিষেধাজ্ঞা দেয়।বেবিচক জানিয়েছে, ৮ জুলাই প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

১ জুলাই লকডাউন শুরুর পর অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল বেবিচক। এক দিন পর বিদেশগামীদের জন্য সীমিত সংখ্যক অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়।

সোমবার বেবিচক জানায়, ভারত, নেপাল, বতসোয়ানা, মঙ্গোলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া থেকে কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

বাংলাদেশি নাগরিক ও প্রবাসী কর্মী যারা ১৫ দিনের মধ্যে এই দেশগুলো ভ্রমণ করেছেন, তারা বিশেষ ব্যবস্থায় দেশে ফিরতে পারলেও ফেরার পর তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

১৪ দেশ থেকে বাংলাদেশে আসার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102