ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ বছর পর মীরসরাই যুবলীগের কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪১ বার পঠিত

মীরসরাই উপজেলা যুবলীগের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ। আট বছর পর গঠিত এ কমিটিতে সভাপতি পদে মো. মাইনুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়েছে ইব্রাহিম খলিল ভূঁইয়াকে।

রোববার জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন ও সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সহ-সভাপতি করা হয়েছে শেখ আব্দুল আউয়াল তুহিন, মো. আশরাফুল কামাল মিঠু ও রাসেল ইকবাল চৌধুরীকে। রাসেল সদ্যবিদায়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি। অন্যদিকে একমাত্র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্যবিদায়ী উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি মো. ফরহাদ হোসেন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর মীরসরাই উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও কমিটি ঘোষণা ব্যতিরেকেই উক্ত সম্মেলন করা হয়। অবশেষে আট দিন পর কমিটি ঘোষণা করল চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে নতুন কমিটির নেতাদের নির্দেশ দিয়েছে জেলা যুবলীগ।

এর আগে সম্প্রতি যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সংঘর্ষের ঘটনার পর থেকে সম্মেলন নিয়ে উত্তেজনা বিরাজ করায় অবশেষে আবার মারামারির ভয়ে কমিটি ঘোষণা হয়নি সম্মেলনের দিন। আর সংঘাত এড়াতে ৮ দিন পর কমিটি ঘোষণার মধ্য দিয়ে নাটকীয়তার অবসান হল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102