ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ রানের ব্যবধানে ৩ উইকেট নেই টাইগারদের!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান চাপে বাংলাদেশ। দলীয় ৫৩ রানের মাথায় ৫ উইকেট হারিয়েছে টাইগাররা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৬০ রান।

এর আগে দলীয় ১৭ রানের মাথায় দুই উইকেট হারায় বাংলাদেশ। মোহাম্মদ নাইম শেখ ৮ বলে ৫ রান (বোল্ড) ও সৌম্য সরকার (ক্যাচ) ৭ বলে ৮ রান করে আউট হয়ে মাঠ ত্যাগ করেন। এছাড়াও দলীয় ৪৫ রানে ১০ বলে ১২ রানে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন সাকিব এবং অধিনায়ক মাহমুদুল্লাহ আউট হন ৬ বলে ৪ রান করে। ১৯ বলে ১৫ রান করে আউট হয় মেহেদি।
দলীয় ৪৫ রানে সাকিব, ৫২ রানে অধিনায়ক মাহমুদুল্লাহ এবং ৫৩ রানের মাথায় আউট হয়ে মাঠ ত্যাগ করেন মেহেদি। অর্থাৎ ৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। এতে বেশ রান চাপে পড়েছে বাংলাদেশ দল।

এর আগে শুক্রবার হারারেতে ওয়েসলি মাধেভেরের ৭৩ ও বার্লের ঝড়ো ৩৪ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে শরীফুল নিয়েছেন ৩ উইকেট। সাকিব ও মেহেদি ১টি করে উইকেট নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102