ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯৯৯-এ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের তথ্য, উদ্ধার করল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত
নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দায় ৯৯৯-এ ফোন পেয়ে এক কিশোরীকে (১৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পারভীন আক্তার (২৭) ও লক্ষণ দাস (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে আটককৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯-এ এক জনৈকের ফোন আসে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া এলাকার আবু সাঈদ চৌধুরীর বাড়ির পুকুর পারে এক কিশোরীকে কয়েকজন ধরে নিয়ে ধর্ষণ করছে। তাৎক্ষণিকভাবে ৯৯৯ এর পক্ষ থেকে বিষয়টি কলমাকান্দা থানার ডিউটি অফিসারকে জানানো হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার রাতে ওই কিশোরী বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুজনকে আসামি করে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, উদ্ধারকৃত কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ও আটককৃতদের নেত্রকোনা জেলা আদালতের প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102