ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘৯৯৯’ এ ফোন কল : ছেড়া দ্বীপে বিকল নৌযান থেকে ১৫ পর্যটক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’- এ ফোন কলে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের কাছে বিকল নৌযানের ১৫ যাত্রীকে উদ্ধার করেছে সেন্টমার্টিন কোষ্টগার্ড। উদ্ধারের পর তাদের সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে দেয়া হয়।

জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল ৩টায় সেন্টমাটির্নের ছেড়া দ্বীপের কাছে পর্যটকবাহী একটি নৌযান বিকল হয়ে পড়লে আব্দুল্লাহ নামে এক পর্যটক ‘৯৯৯’ নম্বরে ফোন করে জরুরী উদ্ধার সহায়তা চান।

তিনি জানান, তার পরিবারের সদস্য ৩ জন নারীসহ ১৫ জন পর্যটক সেন্টমার্টিন থেকে একটি ইঞ্জিনচালিত নৌযান যোগে ছেড়া দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ছেড়া দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরের একটি স্থানে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নৌযানের চালক প্রায় ঘন্টাখানেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি। এই অবস্থায় সাগরে বিকল নৌযানে অবস্থিত পর্যটকরা ভীত ও শঙ্কিত হয়ে পড়েন। এসময় ফোন কলার তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

জরুরী সেবা ‘৯৯৯’ তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্সবাজার সেন্টমার্টিন কোষ্টগার্ডে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। ‘৯৯৯’ থেকে সংবাদ পেয়ে সেন্ট মার্টিন কোষ্টগার্ডের একটি উদ্ধারকারী দল রওনা দেয়।

পরে সেন্টমার্টিন কোষ্টগার্ডের লে: কমান্ডার সা’দ ‘৯৯৯’ কে ফোনে জানান, তারা পর্যটকদের উদ্ধারে একটি উদ্ধারকারী নৌযান পাঠিয়েছেন এবং ৩ জন নারীসহ ১৫ জন পর্যটক ও বিকল নৌযানটিকে নিরাপদে সেন্টমার্টিন নিয়ে এসেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102