ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯৯৯ কল করে রক্ষা হলো সরকারি বিদ্যালয়ের জমি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৯ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরার দক্ষিণ-পূর্ব কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করার সময় ৯৯৯ নাম্বারে কল পেলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলদারদের সরিয়ে দেয়। শনিবার সকালে এ ঘটনা ঘটে। দুই বছর আগেও বিদ্যালয়ের জমি দোকান দখল করে এখানে দোকানঘর নির্মাণ করা হয়।
অভিযোগ রয়েছে, বিল্লাল হোসেন জমিটি দখলের চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, ১৯৬৫ সালে দক্ষিণ-পূর্ব কেরোয়া প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ৩০ নম্বর কেরোয়া মৌজায় ১৯৭০ সালে আইয়ুব আলী ও মো. এসহাক বিদ্যালয়ের জন্য ৫০ শতাংশ জমি দান করেন। পরে জমি কম থাকায় আইয়ুব আলী আরো তিন শতাংশ জমি ক্রয় করে বিদ্যালয়ের নামে দেয়।

একই জায়গায় বিল্লালের বাবা হাবিব উল্যাহ দক্ষিণ-পূর্ব কেরোয়া জামে মসজিদের নামে তিন শতাংশ জমি ওয়াকফ করে দেন।

কয়েক বছর আগে হাবিব উল্যাহ মসজিদের নামে ওয়াকফ করে দেওয়া জমিটির জন্য লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন। হাবিব মারা যাওয়ার পর ওই মামলা পরিচালনা করে তার ওয়ারিশ বিল্লালসহ সন্তানরা।

এদিকে জমিটি দখলে নিতে বিল্লাল বাদী হয়ে বিদ্যালয়ের জমি দাতাদের পরিবারের সাতজনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ঘটনাটি জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের জন্য দেয়।

গত ১৯ ডিসেম্বর জেলা গোয়েন্দা শাখার ওসি এ কে ফজলুল হক আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এতে বাদীর উল্লেখ করা হত্যার চেষ্টা, চাঁদাবাজিসহ বেশিরভাগ তথ্যই মিথ্যা বলে প্রমাণিত হয়।

এলাকাবাসী অভিযোগ জানায়, বিল্লাল টাকার বিনিময়ে জামাল পাটওয়ারী ও পারভেজ হোসেন পলাশসহ ১৫-২০ জন লোক নিয়ে বিদ্যালয়ের জমি দখলে নিতে আসে। ৯৯৯ নাম্বারে কল দিলে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে বিল্লালের লোকজনকে সরিয়ে দেয়।

দক্ষিণ-পূর্ব কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. এসহাক বলেন, বিল্লালের বাবা মসজিদের জন্য জমি দান করেছেন। বিল্লাল এখন জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

বিল্লাল হোসেন বলেন, বিদ্যালয়ের জমি আমি দখল করিনি। জমিটি আমাদের। বিদ্যালয়ের জমি উদ্ধার হোক তা আমিও চাই।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, জমি নিয়ে দুই পক্ষেরই মামলা আদালতে চলছে। খবর পেয়ে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছি।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102