ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন সিলেট মহানগরীর কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না ।

১১ কেভি রাজবাড়ী ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর রায়নগর, ঝরনারপাড়, দর্জিবন্দ, বসুন্ধরা, খরাদিপাড়া, তুলামিল, দপ্তরিপাড়া, মনিরের দোকান, বিরতি সিএনজি, মিতালী আবাসিক এলাকা, বৈশাখী আবাসিক এলাকা সেবক আবাসিক এলাকা, আবহাওয়া কার্যালয়, হাইওয়ে রেস্টহাউস ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের আগে মেরামতকাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। এ সময়ের মধ্যে ফিডারের জরুরি মেরামত ও ফিডার এলাকার গাছপালার শাখা-প্রশাখা কাটা হবে। বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

জরুরি কাজে বিদ্যুৎ সরবরাহে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী শামস-ই-আরেফিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102